বুধবার, ২০২৬ সেপ্টেম্বর ০৯ | ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ ৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ ভারতে বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে ICU-তে চলে গেছেন মাশাআল্লাহ : কুমিল্লায় আসিফ মাহমুদ হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কুমিল্লা মেডিকেলে কৃষিমন্ত্রী ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির ২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই
প্রতিবেদক - | বুধবার, ২০২৬ সেপ্টেম্বর ০৯, ০৫:২৬ অপরাহ্ন
চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ
চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ময়মনসিংহের ফুলপুরে মাত্র ১৩৫ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছে ৮ বছর বয়সী সাজিদুর রহমান সাজিদ।

সাজিদ উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা গ্রামের আনিছুর রহমানের ছেলে। সে আমুয়াকান্দা বাজার জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

মাদ্রাসা সূত্রে জানা যায়, চলতি বছরের ১ এপ্রিল পবিত্র কোরআন হিফজ শুরু করে সাজিদ। এরপর টানা ১৩৫ দিনের অধ্যবসায় ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে গত ৭ সেপ্টেম্বর কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে সে। মাত্র চার মাসের কিছু বেশি সময়ে সম্পূর্ণ কোরআন মুখস্থ করার এ অর্জনকে প্রশংসনীয় ও বিরল কৃতিত্ব হিসেবে দেখছেন মাদ্রাসার শিক্ষকরা।

সাজিদের এ সাফল্যে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করা হয় সংক্ষিপ্ত শুভেচ্ছা অনুষ্ঠানের। অনুষ্ঠানে শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা ফুল দিয়ে সাজিদকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও দ্বীনি শিক্ষায় আরও সাফল্য কামনা করেন তারা।

সাজিদের শিক্ষকরা জানান, কোরআন হিফজের পুরো সময়জুড়ে তার নিয়মিত অধ্যবসায়, মনোযোগ ও শেখার আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অল্প বয়সে তার এমন অর্জন অন্য শিক্ষার্থীদেরও কোরআন হিফজে উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।